একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই প্রতীক তার হাতে তুলে দেন ।

জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। দুই আসনের প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকায় গরমিল আছে উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। পুনর্বিবেচনা শেষে কমিশন তার আপিল আবেদন খারিজ করে দিলে হিরো আলম উচ্চ আদালতে যান। পরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) আশরাফুল আলম ওরফে হিরো আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। যদিও প্রতীক হিসেবে হিরো আলম চেয়েছিলেন সিংহ।

উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪৯   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী
স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি: অ্যাটর্নি জেনারেল
খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার
দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ