মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। আজ বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা ভবন থেকে বের হয়।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজা ভবনে প্রবেশ করে। তারও আগে সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও দলীয় নেতাকর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৫১:২৬   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় যৌতুক ও পরকীয়ার অভিযোগে গৃহবধূ নির্যাতন
জামালপুরে ১২টি ট্রেনের টিকিট ও ৯৬৩টি সিমসহ দুই কালোবাজারি আটক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশের লুপ্ত ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার : সংস্কৃতি মন্ত্রী
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় মামলা, গ্রেফতার ৪
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ