এমি মার্তিনেজের ভিলার জালে গোল উৎসব আর্সেনালের

প্রথম পাতা » খেলাধুলা » এমি মার্তিনেজের ভিলার জালে গোল উৎসব আর্সেনালের
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



এমি মার্তিনেজের ভিলার জালে গোল উৎসব আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অ্যাস্টন ভিলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে বছর শেষ করল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দাপুটে এই জয়ে ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে শীর্ষস্থান মজবুত করল মিকেল আর্তেতার দল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে আসে আর্সেনালের কাঙ্ক্ষিত লিড। চোট কাটিয়ে নভেম্বরের পর প্রথম একাদশে ফিরেই গোলের খাতায় নাম লেখান সেন্টারব্যাক গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস।
কর্নার থেকে এলোমেলো পরিস্থিতিতে বল জালে পাঠান তিনি। ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফাউলের অভিযোগ তুলে প্রতিবাদ করলেও ভিএআরের পর গোল বহাল রাখেন রেফারি।

লিড পাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় গানার্সরা। মাঝমাঠে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক পাসে মার্টিন জুবিমেন্দিকে খুঁজে নেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
সুযোগ হাতছাড়া করেননি জুবিমেন্দি, ঠান্ডা মাথায় বল ঠেলে দেন মার্তিনেজের পাশ দিয়ে। আর ব্যাবধান দাঁড়ায় ২-০ তে।

এরপর ৭১ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান আরো বাড়ান। অফসাইড সন্দেহে ভিএআরের দীর্ঘ পরীক্ষা হলেও শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি।
বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ৮৮ মিনিটে বাঁকানো শটে চতুর্থ গোলটি করে এমিরেটসের গ্যালারিতে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।

যোগ করা সময়ে কাছ থেকে বল জালে ঠেলে ভিলার হয়ে সান্ত্বনার গোল করেন অলি ওয়াটকিনস। তবে তাতে ম্যাচের রঙ বদলায়নি।

১১ ম্যাচের টানা জয়ের ধারায় থাকা অ্যাস্টন ভিলা এই ম্যাচে এসেছিল আত্মবিশ্বাস নিয়ে। ২৪ দিন আগেই আর্সেনালকে হারানোর স্মৃতিও ছিল তাদের।
শুরুতে ওয়াটকিনসের সুযোগসহ কিছু আক্রমণ করলেও প্রথম গোলের দেখা পায়নি উনাই এমেরির দল।

ম্যাটি ক্যাশ ও বুবাকার কামারার মতো গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নিষেধাজ্ঞায় না থাকায় ভিলার পরিকল্পনা ছিল ম্যাচের গতি কমিয়ে আর্সেনালকে হতাশ করা। কিন্তু শেষ পর্যন্ত আর্তেতার শিষ্যদের রুখে দেওয়া সম্ভব হয়নি।

এই জয়ে লিগে মাত্র দুই হার নিয়ে বছর শেষ করল আর্সেনাল। লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২০   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ