জয়পুরহাটে সরকারের কৃষি প্রণোদনায় বৃদ্ধি পাচ্ছে সরিষার চাষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে সরকারের কৃষি প্রণোদনায় বৃদ্ধি পাচ্ছে সরিষার চাষ
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



জয়পুরহাটে সরকারের কৃষি প্রণোদনায় বৃদ্ধি পাচ্ছে সরিষার চাষ

বর্তমান কৃষি বান্ধব সরকার বিভিন্ন ফসল উৎপাদনে প্রণোদনা কর্মসূচি চালু করায় জেলায় সরিষার চাষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। মাটির গুনাগুন ও আবহাওয়া ভাল থাকায় সরিষার বাম্পার ফলনও হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট জেলা বরেন্দ্র অঞ্চলের আওতাভুক্ত হওয়ার কারনে সরিষা চাষে মাটির গুনাগুন ও আবহাওয়া বেশ উপযোগি। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার বিভিন্ন ফসল উৎপাদনে প্রণোদনা কর্মসূচি চালু করায় জেলায় বিগত ছয় বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক হারে সরিষার চাষ হয়েছে জেলায়।
এরমধ্যে রয়েছে ২০১৭-১৮ অর্থ বছরে ১০ হাজার ৭৯০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ১২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৪২৪ টন। ২০১৮-১৯ অর্থ বছরে ১১ হাজার ১৫৫ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৩১৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৫৯৪ টন। ২০১৯-২০ অর্থ বছরে ১১ হাজার ৪১৫ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৫২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৬১৬ টন। ২০২০-২১ অর্থ বছরে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৪২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২১ হাজার ১১০ টন। ২০২১-২২ অর্থ বছরে ১১ হাজার ৫৫০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১২ হাজার ৮৫৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২১ হাজার ২১০ টন এবং ২০২২-২০২৩ ফসল উৎপাদন মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে। এতে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ২৭৫ টন। জেলার গ্রামীণ পথঘাট এখন সরিষার হলুদ রংয়ে ভরে উঠেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, সরকারের বিভিন্ন ফসল উৎপাদনে প্রণোদনা কর্মসূচির ফলে জেলায় দিন-দিন সরিষার চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪১   ৫৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ