রোববার দূষিত শহরের শীর্ষে ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোববার দূষিত শহরের শীর্ষে ঢাকা
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



রোববার দূষিত শহরের শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় রোববারও (২২ জানুয়ারি) শীর্ষে আছে রাজধানী ঢাকা। বাতাসের মান বেশি অস্বাস্থ্যকর হওয়ায় এর স্কোরও এদিন সর্বোচ্চ।

প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, একিউআই ঢাকার স্কোর ৩১৬, যা স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত।

দূষিত শহরের তালিকায় ঢাকার পরই আছে উজবেকিস্তানের তাসখন্দ, যার স্কোর ২৬৮। অর্থাৎ প্রথম ও দ্বিতীয়ের মধ্যে ফারাকটা বিশাল।

তাসখন্দের পরপর আছে চীনের সেনইয়াং শহর (২৫৪), ভিয়েতনামের হ্যানয় (২৪১), চীনের চেংডু (২১৩), কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২০৮) ও ভারতের কলকাতা (২০১)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান দূষিত বাতাসের শহরের একিউআই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদারের মতে, বায়ুদূষণের মাত্রা একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়; ২০০ ছাড়ালে বলা হয় মারাত্মক অস্বাস্থ্যকর; ৩০০ হলে দুর্যোগপূর্ণ ও স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশ সময়: ১১:৪০:৪৭   ৬২৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ