অ্যাপে থাকবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তথ্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » অ্যাপে থাকবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তথ্য
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



অ্যাপে থাকবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তথ্য

চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি বলছে, প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হতে পারে। আর এবার সীমানা পুনর্নির্ধারণে প্রথমবারের মতো অ্যাপও তৈরি করা হবে। সংসদীয় আসনের সব তথ্য এ অ্যাপেই মিলবে। অ্যাপটি তৈরির বিষয়ে দরকষাকষিও চলছে।

ইসির কর্মকর্তাদের দাবি, গেল বছর জনশুমারি ও গৃহগণনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তবে এখনও জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন হয়নি। এজন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে।

তাদের দাবি, আগামী মে মাসের মধ্যেই রোডম্যাপ অনুযায়ী সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন করতে হবে। তাই জনশুমারির পূর্ণাঙ্গ প্রতিবেদন না মিললে আগের তথ্য দিয়েই সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

এ ব্যাপারে ইসি মো. আলমগীর জানান, জনসংখ্যাকে প্রাধান্য দিলে প্রশাসনিক অনেক অসুবিধা তৈরি হবে। কারণ, এতে ঢাকাতেই অনেক আসন বেড়ে যাবে। তাই সীমানা পুনর্নির্ধারণে প্রশাসনিক অখণ্ডতা প্রাধান্য পাবে। পরিসংখ্যার ব্যুরো চূড়ান্ত প্রতিবেদন দিলেই কাজ শেষ হবে। আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি।

তিনি আরও জানান, জমা পড়া বেশ কিছু আবেদন আমরা পর্যালোচনা করে দেখেছি। এগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনায় নেওয়া হবে। আগামী মে মাসের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করতে চায় ইসি। জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন না পেলেও আমরা সীমানা পুনর্নির্ধারণ করে ফেলব।

উল্লেখ্য, সবশেষ ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল। আসনগুলো হলো, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-৩ ও ৪, সিরাজগঞ্জ-১ ও ২, খুলনা-৩ ও ৪, নারায়ণগঞ্জ-৪ ও ৫, জামালপুর-৪ ও ৫, সিলেট-২ ও ৩, মৌলভীবাজার-২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ৬, কুমিল্লা-৬, ৯ ও ১০ এবং নোয়াখালী-৪ ও ৫।

বাংলাদেশ সময়: ১১:৪৬:১৫   ৪৭২ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ