সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শিপন আকন্দ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল্লাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন আকন্দ ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ব্রাহ্মণজানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, শিপন আকন্দ মোটরসাইকেলে করে বয়ড়া হতে তারাকান্দি যাচ্ছিল। এমন সময় আব্দুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে পালিয়ে যান।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৩   ৬১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ