![]()
ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শিপন আকন্দ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল্লাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন আকন্দ ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ব্রাহ্মণজানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, শিপন আকন্দ মোটরসাইকেলে করে বয়ড়া হতে তারাকান্দি যাচ্ছিল। এমন সময় আব্দুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে পালিয়ে যান।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Comment posting guidelines.We appreciate every comment and for the sake of civility and fairness to everyone, we review all comments. No comment will be published unless it meets our simple guidelines. So be nice and speak up!
1. Here are a few things to consider as you write:
Leave a comment...
You need to login before submit comment. | Check the box to save Password (Uncheck if on a shared computer)
Forgot password?