বন্দরে ১ নারীসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার, ১০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ১ নারীসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার, ১০ কেজি গাঁজা উদ্ধার
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



বন্দরে ১ নারীসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার, ১০ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দর শাহী মসজিদ এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী মোসা. আছমা বেগম (৪২), কুমিল্লা জেলার বুড়িচং থানার মোকাম এলাকার আব্দুল মালেকের ছেলে রুবেল (৩০) ও একাই জেলার চান্দিনা থানার মহা আড়ৎ এলাকার মো. ধনু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৮)। এসময় তাদের হেফজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের রূপগঞ্জ জোনের ওসি নজরুল এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা থেকে একটি চক্র নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। গত সোমবার মাদকের একটি চালান নারায়ণগঞ্জ বন্দরে শাহী মসজিদ বৌ বাজার এলাকায় আসছে এমন সংবাদে ওই এলাকার হাবিবুর রহমান হাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের তাদের হেফজত থেকে খাটের নীচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৫   ৬৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ