বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৪ জানুয়ারী, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, মোঃ আবু জাহির এমপি, এস.এম. জগলুল হায়দার এমপি, মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি এবং নার্গিস রহমান এমপি অংশগ্রহণ করেন।

‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) বিল, ২০২৩’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তাগণ, অধীনস্থ সংস্থাসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৯   ১২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ