তাসকিনের আগুনঝরা বোলিংয়ে জয়ে ফিরল ঢাকা

প্রথম পাতা » খেলাধুলা » তাসকিনের আগুনঝরা বোলিংয়ে জয়ে ফিরল ঢাকা
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



তাসকিনের আগুনঝরা বোলিংয়ে জয়ে ফিরল ঢাকা

টানা ছয় হারে বিধ্বস্ত ঢাকা ডমিনেটর্সের ব্যাটাররা খুলনা টাইগার্সের সামনে লক্ষ্য দাঁড় করিয়েছিল মাত্র ১০৯ রানের। কিন্তু তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ে সে সহজ লক্ষ্যটাও পাহাড় হয়ে ধরা দেয় তামিমদের সামনে। স্পিড স্টারের বোলিং নৈপুণ্যে অবশেষে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ‍ঢাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে ২৪ রানের জয় পেয়েছে নাসির হোসেনের দল। তাসকিনদের বোলিং তোপে ১৫.৩ ওভারে খুলনার ইনিংস গুটিয়ে গেছে ৮৪ রানে।

৩.৩ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় তাসকিন একাই তুলে নেন ৪ উইকেট। এ ছাড়াও দুটি করে উইকেট শিকার করেছেন আল-আমিন হোসেন ও নাসির হোসেন।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল খুলনা। শুরুতে শাই হোপকে (৫) হারালেও আরেক ওপেনার তামিম ইকবাল সচল রেখেছিল রানের চাকা। যদিও দ্বিতীয় উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় (৪)।

কিন্তু দলীয় ৪১ রানে ৩০ রানের ইনিংস খেলে তামিম বিদায় নিলে চাপে পড়ে খুলনা। আজম খানকে ফিরিয়ে (৪) সে চাপ আরও বাড়িয়ে দেন তাসকিন। দলীয় ৬৭ রানে অধিনায়ক ইয়াসির আলি ২১ রানের ইনিংস খেলে বিদায় নিলে খুলনা শিবিরে শঙ্কা জাগে হারের। মোহাম্মদ সাইফউদ্দিন, আমাদ বাট, নাহিদুলরা শেষ পর্যন্ত দলকে আর হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি। মাত্র ১০৯ রান তাড়া করতে নেমে তাদের ইনিংস গুটিয়ে যায় ৮৪ রানে। তাতে ২৪ রানের জয় তুলে আবারও লড়াইয়ে ফেরে ঢাকা।

৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে উঠে এসে ঢাকা এখন অবস্থান করছে ষষ্ঠ স্থানে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান পাঁচে।

এর আগে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে নাসিররা গুটিয়ে যায় মাত্র ১০৮ রানে। খুলনার পক্ষে ৪ ওভার বল করে ২ মেডেন দিয়ে মাত্র ৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম। যেটা এবারের আসরের সেরা বোলিং ফিগার। ১১ রান খরচায় ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ঢাকার হয়ে ৫৭ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। তাসকিন আহমেদের ১২ ও আল-আমিন হোসেনের ১০ রানের ইনিংস ছাড়া ঢাকার আর কোনো ব্যাটার এদিন স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। তবে বোলারদের দাপটে জয় পাওয়ায় ঢাকা পড়েছে ব্যাটারদের সে ব্যর্থতা।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৩   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন
বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ