ঘটনাটা ভালো হয়নি, রাশিয়ার জাহাজ নিয়ে ইয়াফেস ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘটনাটা ভালো হয়নি, রাশিয়ার জাহাজ নিয়ে ইয়াফেস ওসমান
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



ঘটনাটা ভালো হয়নি, রাশিয়ার জাহাজ নিয়ে ইয়াফেস ওসমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্যবোঝাই রাশিয়ান জাহাজ ‘উরসা মেজর’ নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটি কারও জন্য ভালো হয়নি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

বিজ্ঞান মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে ওদের যে কনট্রাক্টটা সেটা হলো, যতক্ষণ পর্যন্ত মাল রূপপুরের নদী বন্দরে না পৌঁছাবে; ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তখনই কনসার্ন হই যখন আমাদের নদী বন্দরে এসে পৌঁছায়। তারপরও আমি বলব যে অঘটনটা ঘটেছে, এটা কিন্তু কারও জন্যই ভালো নয়।

ইয়াফেস ওসমান বলেন, এতদিন ধরে প্রায় হাজার হাজার জাহাজ আসছে। কিন্তু কোনো কথা উঠে নাই। তার মধ্যে একটা অঘটন ঘটেছে।

রাশিয়ান জাহাজ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে রূপপুরের প্রকল্প নিয়ে ধীরগতির ভয় আছে কী না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত ঠিক পথেই আছি। ওরা টাইমলি কাজটা শেষ করবে। ওইদিকে ভয়ের কোনো কারণ নাই। আমিতো বললাম, তারা (রাশিয়া) নিশ্চিত করেছে, এটা (রূপপুর) সঠিক সময়ে হবে। অনেক কাজতো এগিয়ে গেছে। এমন নয় যে, একটা কাজ পিছিয়ে গেছে বলে সব কাজ পিছিয়ে গেছে।

জাহাজটি বর্তমানে কোথায় রয়েছে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এটা নিয়ে আগ্রহী নয়। লন্ডনে থাকুক বা কোথায় থাকুক। আপনারা যেহেতু সাংবাদিক হয়েছেন, এটা কোথায় আছে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এটা নিয়ে আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নাই বা হইচই করার দরকার নাই।

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা যে কাজগুলো করছি, সাইন্সের ব্যাপারে মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে। এগুলোতে তাদের যে সহযোগিতা লাগবে, সেটার বিষয়ে তাদের বলেছি।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫২   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ