খালেদা জিয়ার রাজনীতি না করার মুচলেকা রয়েছে : শেখ সেলিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রাজনীতি না করার মুচলেকা রয়েছে : শেখ সেলিম
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



খালেদা জিয়ার রাজনীতি না করার মুচলেকা রয়েছে : শেখ সেলিম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

শেখ সেলিম বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার জন্য তার ভাই-বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে বাড়িতে নিলে যদি রাজনীতি করে, সে জন্য তাদের বলা হয়েছে, এভাবে বাসায় নিলে তো রাজনীতি করতে পারবে। সেটা তো দেওয়া যাবে না। তখন বলেছে, মুচলেকা রয়েছে যে খালেদা জিয়া রাজনীতি করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না।

তিনি বলেন, যিনি রাজনীতি না করার মুচলেকা দিয়েছেন, তিনি নাকি ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবেন, শেখ হাসিনার পতন ঘটাবে। এসব হলো জনগণকে বিভ্রান্ত করা ও তাদের (বিএনপির) লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য।

শেখ সেলিম আরও বলেন, ‌তারেক রহমান লন্ডনে বসে বলছেন বাংলাদেশ মেরামত করতে চান। আরে তুমি পারলে আগে দেশে আসো। তুমি যদি দেশে আসো, তাহলে জনগণ তোমাকে কীভাবে মেরামত করবে…অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে।

তিনি বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে গেছেন। গ্রেনেড হামলা মামলায় তার ৩০ বছর ও মানি লন্ডারিং মামলায় ৭ বছরের সাজা হয়েছে। তিনি কখনও ঢাকায় আসবেন না। কারণ ঢাকায় আসলে তাকে জেলে যেতে হবে। আর জেলে গেলে রাজনীতি তো দূরের থাক, কখনও নির্বাচনই করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১২   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ