মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করবে ইউকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করবে ইউকে
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করবে ইউকে

যুক্তরাজ্য (ইউকে) সরকার বৃহস্পতিবার বলেছে, তারা মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী সপ্তাহে প্রশিক্ষণ শুরু করবে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাংবাদিকদের বলেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে’। এই মাসে পশ্চিমা মিত্রদের মধ্যে ব্রিটেন প্রথম ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার পর ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়েছে। খবর এএফপি’র।
জার্মানি ও যুক্তরাষ্ট্র দীর্ঘ ভ্রান্তি পেরিয়ে বুধবার একইভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ভারি অস্ত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে।
সুনাক বলেছেন, ‘আমরা এখন ইউক্রেনীয়দের সাথে কিভাবে ট্যাঙ্কগুলি সর্বোত্তমভাবে সরবরাহ করা যায় এবং তাদের সৈন্যরাও প্রয়োজনীয় প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করছি।
এর আগে, যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্স চাক জার্মান সরকারের মতো ট্যাঙ্ক সরবরাহের জন্য মার্চের শেষের একই সময়সীমা দিয়েছিলেন।
চাক পার্লামেন্টকে বলেছেন, চ্যালেঞ্জার ২ কিভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটিশ প্রশিক্ষণ আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫১   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ