বিশ্বে করোনায় আরও ৯৩৬ মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৯৩৬ মৃত্যু
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ৯৩৬ মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫৪ জন।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন ১০১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৫৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৬৯০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৬২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:০৪   ৪৯৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ