বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ দুলু

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মত একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন।

তিনি বলেন, ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে থাকেন।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো। তিনি বলেন মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম- ওলামাদের সতর্ক থাকতে বলেন যেন কোন সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে। এ সময় তিনি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করে থাকেন। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন।

এই সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩০   ১ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হুইপ দুলু
সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ