গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের ফি, বেতন ও বিভিন্ন চার্জ অনলাইন, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির সঙ্গে উপজেলা প্রশাসনিক স্কুলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুকসুদপুরে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সহজে ও দ্রুত স্কুলের বেতন, ফি ও নির্ধারিত চার্জ পরিশোধের সুযোগ পাবেন। সমঝোতা স্মারকে জনতা ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাহিদ এবং মুকসুদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. এমামুল হাসান। উপজেলা প্রশাসনিক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদ আশিক কবির এবং প্রধান শিক্ষক রুনা খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুল আরিফিন, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষকবৃন্দ এবং জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সময় সাশ্রয়ের পাশাপাশি স্কুলের ফি ও বেতন আদায় ব্যবস্থায়ও গতি ও স্বচ্ছতা বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৮   ১ বার পঠিত   #







গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ