স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র-শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র-শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র-শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা করেছেন। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র ও শিক্ষক প্রয়োজন।

আজ নরসিংদী জেলার মনোহরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে আধুনিক ও ডিজিটালাইজড করেছে। স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও আধুনিক ল্যাব করে দিয়েছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা গ্রামে থেকে ও শহরের শিক্ষকদের পরামর্শ নিয়ে পড়াশোনা করতে পারছে। তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে শিল্পমন্ত্রী একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫০   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ