শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে। মানবিক গুণসম্পন্ন দক্ষ নাগরিকের মাধ্যমেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। শিক্ষার্থীদের নিজের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

আজ খুলনার ফুলতলা উপজেলায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) পরিদর্শনকালে ক্যাডেটদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আাগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবই পড়ার পাশাপাশি আত্মউন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। প্রতিমন্ত্রী এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৮   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ