বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে পাটগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাহিদুজ্জামান প্রধান বাবু পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার আব্দুস সামাদ প্রধানের ছেলে। তিনি নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী পরিচালিত ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের চাকরিচ্যুত সহকারী শিক্ষক।
নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-কমান্ডার ছিলেন।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণের পর এলাকায় ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক পদে দায়িত্ব পালন করেন তিনি। সেই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাহিদুজ্জামান প্রধান বাবুকে গুরুতর অপরাধে চাকরিচ্যুত করেন অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। যা নিয়ে বেশ বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। এতে এম ওয়াজেদ আলীর বিরুদ্ধে ক্ষেপে যান নাহিদুজ্জামান প্রধান বাবু।
এরই জেরে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে এম ওয়াজেদ আলীর বাসার সামনে গোপনে অবস্থান নেন নাহিদুজ্জামান প্রধান। রাত ১০টার দিকে শহরের কাজ শেষে বাসার সামনে পৌঁছালে নাহিদুজ্জামান প্রধানসহ বাকী অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে এম ওয়াজেদ আলীকে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন শনিবার (২১ জানুয়ারি) নাহিদুজ্জামান প্রধান বাবুর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে রিফাত হাসান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জানুয়ারি) সকালে আলোচিত এ মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুর ঘনিষ্ঠ বন্ধু আলমগীর হোসেন আব্দুল্লাহকে এ মামলায় প্রথম গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ। তার দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে পাটগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৬   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার
দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে : তথ্যমন্ত্রী
নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ