ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাস জীবননগর যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৭   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী
তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
যশোরে নিখোঁজের ১ মাস পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রবীন্দ্রসাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ