বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হবে: রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হবে: রেলমন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হবে: রেলমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে উত্তরবঙ্গসহ পাশের দেশের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পূর্ব ও পশ্চিম পাড় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই সেতু শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের নয়, এটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশের সঙ্গে রেলের মাধ্যমে অভ্যন্তরীণ অবকাঠামো সামর্থ্য বৃদ্ধি পাবে।

এসময় প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, মোট ৪.৮ কিলোমিটার সেতুর মধ্যে ১.১৮ কিলোমিটার মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে বসানো হয়েছে ১২ টি স্প্যান। আর ৫০টি পিলারের মধ্যে সম্পূর্ণ হয়েছে ১৬টি পিয়ার হেডের কাজ। আর প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই মূল সেতুর কাজ শেষ হবে বলে জানান তিনি।

জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৯   ৬৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ