রূপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



রূপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২৩), তরিকুল ইসলাম (২৫) ও মোঃ মামুন মিয়া (২৪)। এরা সবাই রূপগঞ্জের বাসিন্দা।

এ সময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের তিন হাজার টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করে র‌্যাব। সোমবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১১’র প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রুপগঞ্জের গঙ্গানগর এলাকায় গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর সামনে রুপসী হতে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারবকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৩৪   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ