সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার (৩০ জানুয়ারি) জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনে এই বিক্ষোভ হয়। খবর এপির।

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুসছে মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে দেশে দেশে হচ্ছে বিক্ষোভ। তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। স্লোগানে স্লোগানে কোরআন অবমাননার প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুসলমানদের বিশ্বাসে আঘাত করেছে সুইডেন। এ সময় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানান তারা।

এক বিক্ষোভকারী বলেন, সুইডিশদের আমরা প্রতিহত করতে চাই। ইন্দোনেশিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না। তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। তারা আমাদের বিশ্বাসের ওপর আঘাত করেছে। তারা আমাদের পবিত্র গ্রন্থকে অসম্মান করেছে। সুইডিশ দূতাবাসের মাধ্যমে নিন্দা জানাতেই এখানে এসেছি।

আরেক বিক্ষোভকারী বলেন, ইন্দোনেশিয়া সরকারকে বলতে চাই শুধু নিন্দা জানিয়েই বসে থাকলে হবে না। তাদের সঙ্গে সম্পর্কও ছিন্ন করতে হবে।

এ সময় সুইডেনে জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেন কেউ কেউ। অপ্রীতিকর ঘটনা এড়াতে দূতাবাসের সামনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

এর আগে ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কোরআন শরিফে অগ্নিসংযোগ করেন ড্যানিশ উগ্র ডানপন্থি রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪১   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ