সিদ্ধিরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



সিদ্ধিরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাব্বি (২২), মো. মহসিন হাওলাদার (২২), মো. আমিনুল ইসলাম (৩৯) ও মোহাম্মদ শেখ ফরিদ (৩৭)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) চিটাগাং রোড এলাকায় মো. হযরত আলীর ফুলের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়. গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৩   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ