রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে যেন জনস্রোত তৈরি হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানাজার আগে তারেক রহমান বলেন, ‘আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব।
’ খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৬   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
সিলেটে পতিত জমি আবাদ ও নতুন ফসলের চাষ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ