এক ম্যাচে ৩ গোলকিপার, তবুও হার এড়াতে পারল না উগান্ডা

প্রথম পাতা » খেলাধুলা » এক ম্যাচে ৩ গোলকিপার, তবুও হার এড়াতে পারল না উগান্ডা
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



এক ম্যাচে ৩ গোলকিপার, তবুও হার এড়াতে পারল না উগান্ডা

আফ্রিকা কাপ অব নেশনসে নাইজেরিয়ার বিপক্ষে একে একে তিনজন গোলকিপার নামায় উগান্ডা। তবুও শেষ রক্ষা হলো না তাদের। ১০ জনের দলে পরিণত হওয়া উগান্ডাকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শতভাগ জয় নিশ্চিত করেছে নাইজেরিয়া। টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোতে পা রাখল সুপার ঈগলরা। অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো উগান্ডাকে।

ফেজ স্টেডিয়ামে শুরুতে নাইজেরিয়ার বিপক্ষে বেশ ভালোভাবেই লড়াই শুরু করেছিল উগান্ডা। তবে ম্যাচে ২৮ মিনিটে পল ওনুয়াচুরের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। পিছিয়ে পড়া উগান্ডা বড় ধাক্কা খায় ম্যাচের ৪৬ মিনিটে। এ সময় চোট নিয়ে মাঠ ছাড়তে হয় উগান্ডার ৪০ বছর বয়সী গোলরক্ষক ডেনিস ওনিয়াঙ্গোকে। তার বদলি হিসেবে গ্লাভস হাতে নামেন সালিম মাগুলা। কিন্তু ১১ মিনিট পরেই বিপত্তি। বক্সের বাইরে ভিক্টর ওসিমেনের শট হাত দিয়ে ঠেকাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মাগুলা। বাধ্য হয়ে একজন মিডফিল্ডার কমিয়ে তৃতীয় গোলকিপার নাফিয়ান আলিওঞ্জিকে মাঠে নামায় উগান্ডা।

১০ জনের দলের বিপক্ষে এবং আনকোরা গোলকিপারের সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি নাইজেরিয়া। আলিওঞ্জি নামার কিছুক্ষণ পরেই ৬২ মিনিটে রাফায়েল ওনিয়েদিকার শটে দ্বিতীয় গোল হজম করে উগান্ডা। পাঁচ মিনিট পর ৬৭ মিনিটে আবারও ওনিয়েদিকার আঘাত। এতে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় নাইজেরিয়া। ৭৫ মিনিটে উগান্ডার রজার্স মাতো সান্ত্বনার একটি গোল শোধ দেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৬   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ