চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে একটি কেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র‍্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:০৮   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ