ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে মঙ্গলবার পর্যটকবাহী একটি বাস উল্টে গেলে সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
পারানার ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ৫৪ জনকে বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াকুর উদ্দেশে যাত্রা করছিল।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ভায়াকাও ক্যাটারিনেন্স কোম্পানি চালিত বাসটি মধ্য পারানা শহরের ফার্নান্দেস পিনহেইরোতে বিআর-২৭৭ মহাসড়ক থেকে ছিটকে একটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।
স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, নিহতদের মধ্যে আর্জেন্টাইন এক মা ও তার তিন বছরের এক মেয়েও রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আলেকজান্দ্রো ডি অলিভিরা গামারো বলেন, দুর্ঘটনার পর তিনি চালকের সাথে কথা বলেছেন এবং সে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:১১   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ