চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো: জিয়াউর রহমান নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি ৯৪,৯২৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ‘আপেল’ প্রতীক নিয়ে ২৫,৩৯৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো: আবদুল ওয়াদুদ ‘নৌকা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫৯,৬৩৮ ভোট এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো: সামিউল হক ‘আপেল’ প্রতীকে পেয়েছেন ৫৫,৯৮০ ভোট।
রিটার্নিং অফিসার ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫০   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ