শেখ হাসিনার হাতে দেশ থাকলে পথ হারাবে না: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার হাতে দেশ থাকলে পথ হারাবে না: কাদের
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



শেখ হাসিনার হাতে দেশ থাকলে পথ হারাবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যত দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে, তত দিন পথ হারাবে না বাংলাদেশ। এটাই আজ প্রমাণিত হচ্ছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণকাজের উদ্বোধন শেষে সুধী-সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৫৪ দল ভুয়া, ২৭ দফা ভুয়া, ১৪ দল ভুয়া। সব ভুয়া। ডান ও বাম এক কাতারে একাকার। শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন হচ্ছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে তারা (বিএনপি) এখন পদযাত্রা করছে। ভয় পাচ্ছেন, ভয়ের কিছুই নেই। এই মাটিতে মানুষের মাঝে শেখ হাসিনার অস্তিত্ব। যত দিন এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে থাকবে, পথ হারাবে না বাংলাদেশ। এটাই আজ প্রমাণিত হচ্ছে। কাজেই আপনারা প্রস্তুত থাকেন।

তিনি আরও বলেন, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। এ খেলা হবে ষড়যন্ত্র ও জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে। সবাই তৈরি হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৭   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ