রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

প্রথম পাতা » খুলনা » রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট) তামার তারসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে এই চোরদের আটক করা হয়। এ সময় আটকদের থেকে ৯ কেজিরও বেশি তামার তার উদ্ধার করা হয়।

এ নিয়ে ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৩৮ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেন আনসার সদস্যরা।

আটকরা হলেন- খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকার আবু সোলেমান আকোনের ছেলে মামুন আকোন (২৩), নাঈম শেখের ছেলে বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে ইমরান শেখ (২১)।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটক চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:০২   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ