চোরাই মোটরসাইকেলসহ আটক ৯

প্রথম পাতা » চট্টগ্রাম » চোরাই মোটরসাইকেলসহ আটক ৯
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



চোরাই মোটরসাইকেলসহ আটক ৯

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো. শাকিব, মো. সৈকত, কলেজপাড়া এলাকার আল-আমিন, লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মো. শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মো. রিপন, সদর উপজেলার বালুতুপা সরদার বাড়ির মো. রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মো. আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর দক্ষিণ পাড়ার মো. মাসুদ এবং একই উপজেলার রামচন্দ্রপুরের মো. সায়মন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে বলেছে— কুমিল্লা জেলাকেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা ওই সিন্ডিকেটের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করার সঙ্গে সঙ্গে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে এসব মোটরসাইকেল বিক্রি ও পাচার করে।

আসামিরা আরও জানায়- চোরাই মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে। এসব মাদক কুমিল্লা জেলার বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে।

গ্রেপ্তার নয়জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৬   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ