স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে তুলতে হবে - স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে তুলতে হবে - স্থানীয় সরকার মন্ত্রী
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে তুলতে হবে- স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করতে হবে৷ কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত হবে ৷

আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার এন্ড এক্সিবিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ৷

তিনি আরও বলেন, আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক ৷ কৃষি হলো আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত ৷ কৃষি যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে৷ কৃষি যান্ত্রকীকরণ ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকে আমাদের যে উন্নয়ন তাতে কৃষির অবদান অনেক বেশি৷ দেশের সংকটকালীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি ৷ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ৷

১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এর মহাপরিচালক খলিল আহমেদ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিমরা ট্রেড লিমিটেড এন্ড এক্সিবিশনের প্রধান নির্বাহী কাজী সানোয়ার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৩   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ