‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম বুনিয়াদ হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

এ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নুরুজ্জামান আহমেদ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৯   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ