সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে আজ জেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২০জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
বেলকুচি উপজেলার সোহাগপুর নূতন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এই বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা ও প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, খাজা মোজাম্মেল হক্ (র.) ফাউন্ডেশন বিগত ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিগত তিনটি বছর বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ফলাফল খুবই নিষ্ঠার সঙ্গে যাচাই-বাছাই করে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সংগীত শিল্পী এস.ডি রুবেল ও চলচিত্র অভিনেতা ফেরদৌস সংক্ষিপ্ত গান ও শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৩   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ