‘অ্যাভাটার থ্রি’ নিয়ে নতুন তথ্য দিলেন প্রযোজক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘অ্যাভাটার থ্রি’ নিয়ে নতুন তথ্য দিলেন প্রযোজক
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



‘অ্যাভাটার থ্রি’ নিয়ে নতুন তথ্য দিলেন প্রযোজক

জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার-দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটিকে নিয়ে প্রত্যাশার কোনো অভাব ছিল না সিনেমাপ্রেমীদের। আর ছবিটি মুক্তির পর তার প্রমাণও পাওয়া যায়।

এর আগে নির্মাতা ক্যামেরুন জানিয়েছিলেন, ইতোমধ্যেই অ্যাভাটার-থ্রি ও অ্যাভাটার-ফোর’র বেশ কিছু অংশের শুটিং শেষ করেছেন। সেই সঙ্গে অ্যাভাটার-ফাইভ নির্মাণের আভাসও দিয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘অ্যাভাটার’ প্রযোজক জন ল্যান্ডাউ ছবির সিক্যোয়েল নিয়ে চমকে দেওয়ার মতো খবর দিয়েছেন। ‘অ্যাভাটার থ্রি’-এ চার্লি চ্যাপলিনের আভাস পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘অ্যাভাটার থ্রি’-এ নাভির এক নতুন জাতির আগমন ঘটবে, যারা আরও বেশি নৃশংস হবে। আর এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিন।

প্রসঙ্গত, ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২.১৩ বিলিয়ন ডলার আয় করেছে এই ছবিটি। সেই সঙ্গে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ফিল্মের খেতাবও পেয়েছে এটি।

বাংলাদেশ সময়: ১৭:১৫:১৬   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ