বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার : শিল্পমন্ত্রী
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার : শিল্পমন্ত্রী

বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শিল্পবিপ্লব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনাগুলো যাচাই করতেই বরিশালে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকি, বিসিক চেয়ারম্যান মাহাবুবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১১   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ