রিয়াদে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন চেয়ারম্যানের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিয়াদে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন চেয়ারম্যানের বৈঠক
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



রিয়াদে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন চেয়ারম্যানের বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কোম্পানির হেড অফিস সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকালে তারা উভয় দেশের বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।
পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:২৭   ৫০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ