পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘শীত উৎসব’ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘শীত উৎসব’ অনুষ্ঠিত
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘শীত উৎসব’ অনুষ্ঠিত

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৩ : আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগ ‘শীত উৎসব’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি’র সভাপতিত্বে এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি, ডেপুটি স্পীকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক এমপি, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা এমপি, আসাদুজ্জামান নূর এমপি, মমতাজ বেগম এমপিসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ পরিবেশিত কবিতা ও সঙ্গীত সংসদ সদস্যরা উপভোগ করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫১   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ