শেখ হাসিনা কে ক্ষমতায় না আনলে সুবিধাভোগীদের সকল ভাতা বন্ধ হয়ে যাবে: জাহিদ ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা কে ক্ষমতায় না আনলে সুবিধাভোগীদের সকল ভাতা বন্ধ হয়ে যাবে: জাহিদ ফারুক
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



শেখ হাসিনা কে ক্ষমতায় না আনলে সুবিধাভোগীদের সকল ভাতা বন্ধ হয়ে যাবে: জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, সমাজের সুবিধা ভোগী দেশের জনগন যে সকল ভাতা সমূহ পাচ্ছেন তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থাকলেই পাওয়া যাবে অন্য কেউ ক্ষমতায় বসলে এসকল ভাতা সহ নানান সুযোগ সুবিধা গুলো বন্ধ করে দেওয়া হবে।১৯৯৬ সালের আ:লীগের সাধারন মানুষের কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও পরে বিএনপি এসে বন্ধ করে দেবার বিষয় উল্লেখ করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় এসেই আ:লীগ সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে,ঠিক একই ভাবে অন্য কেউ ক্ষমতায় আসলে চলমান সকল উন্নয়ন মূলক কাজ নানান মেগা প্রকল্প গুলো বন্ধ করে দেয়া হবে তাই সকলকে তিনি আহবান জানান নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য।

আজ বরিশাল নগরীর আলেকান্দা এলাকায় নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত বরিশাল সিটি কর্পোরেশন এর ১১,১২,১৩ ও ১৪ নং ওয়ার্ডের সুবিধাভোগী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন,যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল, এখনো সব সময় পাশে থাকে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন,গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পান।

তিনি বলেন, দেশের আজকের সর্বত্র উন্নয়ন শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যে। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। জনগণের মাথাপিছু আয় হবে ১২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশকে ঐ অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনাকে নেতৃত্বে থাকতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মহানগরের ১৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাবেক সিনিয়র নেতা,আলহাজ্ব শহিদুল আলম,বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ( ইটালি শহিদ), বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃজাকির হোসেন ভুলু।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৩৩   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ