প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে। বিশ^ দরবারে বাংলাদেশের সকল ধর্মের মানুষের সহ অবস্থান প্রশংসিত হচ্ছে।
মন্ত্রী গতকাল রোববার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্যজয়পুরে শ্রীশ্রী হরিগুরু চাঁদ মরাই পাগল সেবাশ্রমে আয়োজিত ধর্মীয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় উৎসবে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা: সনজিব দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী, গোপালগঞ্জের ওড়াকান্দির মতুয়া মিশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির রঞ্জন বড়াল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
দু’দিন ব্যাপী ধর্মীয় উৎসবের ১ম দিনে মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী গীতাপাঠ, শ্রীশ্রী হরি লীলামৃত পাঠ, শ্রীশ্রী হরিগুরু চাঁদ মরাই পাগলের জীবনধর্মী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ ম রেজাউল করিম বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অমানুষিক নির্যাতন চালিয়েছিল তা তুলনাহীন। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী আবার ক্ষমতায় এলে দেশে নজিরবিহীন অশান্ত পরিস্থিতির সৃষ্টি করবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন চালাবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫১   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ