আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



আজকের রাশিফল

মেষ: কর্মক্ষেত্রে কিছু ভুল করে ফেলতে পারেন। ফলে বকা শুনতে হবে। এ বিষয়ে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির পরামর্শে দুশ্চিন্তা দূর করতে পারবেন। মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। এ ক্ষেত্রে ভাইদের সহযোগিতার প্রয়োজন হবে। পরিবারের কোনো সদস্যের বিয়ে আত্মীয়ের সহয্যে পাকা হতে পারে।

বৃষ: পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। ভাই-বোনের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেবেন। ফলে সম্পর্ক মজবুত হবে। ব্যবসার কারণে আর্থিক লেনদেন করলে সতর্ক হন। না হলে সেই টাকা ডুবে যেতে পারে। সন্ধ্যায় পরিচিত ব্যক্তির সঙ্গে বাইরে যেতে পারেন। ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

মিথুন: দিনটি আনন্দে ভরে থাকবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। চাকরি স্থায়ী হওয়ার সুখবর পাবেন। শত্রুরাও আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করবে। তবে তাদের থেকে সতর্ক থাকুন। ভাই-বোনের সঙ্গে মিলে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কঠিন পরিশ্রম করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ ঘটাতে পারেন।

কর্কট: দিনটি উন্নতিতে ভরে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করবেন। বেসরকারি চাকরিজীবীরা এমন সব ব্যক্তিদের থেকে দূরে থাকুন, যারা কাজ কম করেন ও কথা বেশি বলেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন। কোনো কাজ সম্পন্ন করতে না পারায় চিন্তিত থাকবেন।

সিংহ: ইতিবাচক পরিণাম পাবেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার ইচ্ছুক শিক্ষার্থীরা ভালো সুযোগ পেতে পারেন। পড়াশোনায় আসা সব সমস্যা দূর হবে। বাবার স্বাস্থ্য সমস্যা থাকলে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় পরিবর্তনের কথা চিন্তাভাবনা করবেন, যার দ্বারা ভবিষ্যতে লাভ হবে। পরিবারের ছোট সদস্যের সঙ্গে খেলাধুলা করে সময় কাটবে।

কন্যা: দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে। ব্যবসায় লাভের সুযোগ পাবেন, আনন্দিত হবেন ও আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন। সন্ধ্যার দিকে মনের মধ্যে কিছু চিন্তাভাবনা জাগবে, যা আপনাকে চিন্তিত করবেন। জীবনসঙ্গীর জন্য উপহার নিতে পারেন। কোনো অবসাদ থাকলে তা শেষ হবে।

তুলা: রাজনীতির সঙ্গে জড়িতদের জন্য দিনটি ভালো। রাজনৈতিক উদ্দেশে কাজ করেন যারা, তারা নিজের কাজের পুরো ফল পাবেন। প্রেম জীবনের সঙ্গীর কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা নারী সহকর্মীর সঙ্গে বিবাদে জড়ালে তাদের প্রমোশন আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু শত্রুকে চিহ্নিত করুন ও তাদের থেকে সতর্ক থাকুন।

বৃশ্চিক: দিনটি মিশ্র ফলাফল দেবে। ব্যবসার খাতিরে তিক্ততাকে মাধুর্যে পরিণত করতে হবে। ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারেন। অফিস বা বাড়িতে কারও কথায় কষ্ট পেলে তা হেসে উড়িয়ে দিন, তা না হলে সেই প্রসঙ্গটি দীর্ঘায়িত হবে। কারও কথায় প্রভাবিত হয়ে নিজের অর্থ লগ্নি করে বসবেন না। কারণ সেই টাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু: মা-বাবার কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কযুক্ত সিদ্ধান্ত নেয়ার আগে সব পরিজনদের সঙ্গে আলোচনা করে নিন, না হলে ভবিষ্যতে অনুতপ্ত হতে পারেন। অংশীদারির ব্যবসা করলে ভবিষ্যতে ভালো মুনাফা অর্জন করবেন। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

মকর: যারা সমাজসেবার কাজ করে থাকেন, তাদের জন্য দিনটি ভালো। আপনার কাজ প্রশংসিত হবে। পরিবারের কোনো সদস্যের সাহায্য না পাওয়ায় চিন্তিত হবেন। ব্যবসায় শত্রুদের কাছ থেকে সাবধান থাকুন। কারণ তারা আপনাকে প্রতারিত করতে পারেন। ব্যবসায়িক মুনাফা আপনাকে বিশেষ আনন্দিত করতে পারবে না।

কুম্ভ: স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অধিক দৌড়ঝাঁপের কারণে স্বাস্থ্যের বিষয়ে অধিক মনোনিবেশ করতে পারবেন না। মানসিক দুশ্চিন্তাগুলোকে পরিবারের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে ভাগ করে নিন। ফলে কিছু সমস্যার সমাধান খুঁজে পাবেন। চাকরির খোঁজে রয়েছেন যারা, তারা নতুন সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।

মীন: কোনো মূল্যবান বস্তু লাভ করবেন। বড়দের দোয়ায় বহু প্রতীক্ষিত মূল্যবান বস্তু পাবেন। জীবনসঙ্গীর জন্য নতুন ব্যবসা শুরু করতে পারেন। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ চললে তা আজ সমাপ্ত হবে। ফলে সম্মান বাড়ব। সরকারি ক্ষেত্রের দ্বারা লাভবান হবেন।

বাংলাদেশ সময়: ১১:৪৫:১৬   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ