ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকেট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনের ৮২৫ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকেট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গ্রহীত হয়। তবে আসনবিহীন টিকেটধারী কোন যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পায় তা নিশ্চিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছারা টিকেটবিহীন যাত্রী সনাক্তকরণ, টিকেট কালোবাজারী প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহীত হয়। এছারা টিকেটবিহীন কোন যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফরমে যেনো ঢুকতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোন ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গ্রহীত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রীদ্বয় জনাব হাবিবুর রশিদ এমপি ও জনাব মোঃ রাজিব আহসান এমপি সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০১:৫২   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মধুখালীতে বাথরুম থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ