চুরির অভিযোগে শিশুর চুল কেটে নির্যাতন করলো মেয়র

প্রথম পাতা » আড়াইহাজার » চুরির অভিযোগে শিশুর চুল কেটে নির্যাতন করলো মেয়র
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



চুরির অভিযোগে শিশুর চুল কেটে নির্যাতন করলো মেয়র

চুরির অভিযোগ এনে ৯ থেকে ১০ বছর বয়সের ৩ শিশুকে হাত বেঁধে মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের বিরুদ্ধে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতণের শিকার শিশু রামচন্দ্রদী গ্রামের একটি মসজিদের ইমাম জাহাঙ্গীর আলমের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ আলম (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৯) ও রমজানের ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৯)।

ওই মেয়রের নাম হালিম সিকদার। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নির্যাতনের শিকার বায়েজিদ আলমের বাবা জাহাঙ্গীর আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকালে মকতব থেকে ফেরার পথে পাশ্ববর্তী বাড়ির একটি শিশুর সাথে আমার ছেলের দেখা হয়। সেই শিশু কয়েকটি নাট বলটু পেয়ে আমার ছেলেকে বলেছে বিক্রি করার কথা। কথা গুলো মেয়রের লোকজন শুনে আমার ছেলেসহ ৩ শিশুকে ধরে নিয়ে যায়। সেই কথাই মেয়রের লোকজন শুনে আমার ছেলেসহ ৩ শিশুকে ধরে নিয়ে যায়। বায়েজিদের চাচা কালাম ও আলামিনের শিশুদের পক্ষে করোজোরে আকুতি মিনতি করলে মেয়র ও তার বাহিনীর নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমের অভিযোগ করে বলেন, সাংবাদিকদের দারস্ত হওয়া দুপুরে মেয়রের ভাই ও চাচাতো ভাই এসে হুমকি দিয়েছে, তারা বলছে আমার শিশু ছেলে ৪-৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মিমাংসা না হলে মামলা করবে। বাড়ি ঘর লুট করবে।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলমের পরিবার বাড়িতে থাকতে পারছে না। মেয়রের লোকজন তাদের বাড়ির পাশপাশে মহড়া দিচ্ছে।

সন্ধ্যা ৬টার দিকে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমার ৪-৫ লাখ টাকার মালামাল চুরি করেছে, তারা চোর তাই দেখে চুল কেটে দিয়েছি। চুরিও করেছে, এখন আবার আমার নামেই বিচার দিচ্ছে। আমি এখন জাহাঙ্গীর আলমের বাড়িতে আছি। জাহাঙ্গীর আলমকে ডাকিয়েছি, মিমাংসা হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৪   ৫৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ