সুলতান ভাই কা‌চ্চি’র ম‌্যা‌নেজার ও কর্মচা‌রি‌কে ভবন মা‌লি‌কের গু‌লি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুলতান ভাই কা‌চ্চি’র ম‌্যা‌নেজার ও কর্মচা‌রি‌কে ভবন মা‌লি‌কের গু‌লি
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



সুলতান ভাই কা‌চ্চি’র ম‌্যা‌নেজার ও কর্মচা‌রি‌কে ভবন মা‌লি‌কের গু‌লি

বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এক ভবন মালিকের গুলিতে রেস্টুরেন্টে ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত দশটার দিকে নবাব সলিমুল্লাহ রোডের আঙ্গুরা প্লাজার নীচে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় ভবন মালিক আজাহার তালুকদারকে অস্ত্র সহ আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন, আঙ্গুরা প্লাজার ভাড়াটিয়া ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্টুরেন্টে মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) শফিউর রহমান কাজল ও রেস্টুরেন্টের কর্মচারী মো. জনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে রেস্টুরেন্টে দ্বিতীয় তলায় বিদ্যুৎ বিল ও পানির সংযোগ নিয়ে কথাকাটাকাটি হয় ম্যানেজার কাজল ও ভবনের মালিক আজাহারের সাথে। এর জেড়ে বাড়ির চারতলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে রেস্টুরেন্টের গেটের সামনে ম্যানেজার কাজরের পায়ে গুলি করে। এসময় রেস্টুরেন্টের কর্মচারীরা ছুটে আসলে ওই ভবন মালিক আরও কয়েকটি ছুলি করে এসময় জনি নামে এক কর্মচারীও পায়ে গুলিবৃদ্ধি হলে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় ভবনের মালিক। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভবন মালিক আজাহার তালুকদারকে আটক করেন। এসময় জব্দ করেন একটি একটি পিস্তল ও একটি শর্টগান।

নারায়ণগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, ভবন মালিককে আটকের পর অস্ত্রের লাইসেন্স আছে কি না তআ যাচাই করা হচ্ছে।তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৪   ৫১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ