ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি
১৩৫৭ - ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়।
১৭৯২ - অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮৫৬ - অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ - ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশ হয়।
১৯৭৪ - মধ্য আমেরিকায় অবস্থিত ছোট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুমণ্ডলে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ - অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম
১৭০০ - ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ।
১৮১২ - চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৩৭ - অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারির সম্পাদক জেমস হেনরি মারি।
১৮৭০ - অস্ট্রীয় মনস্তত্ত্ববিদ আলফ্রেড অ্যাডলার।
১৮৭১ - আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি।
১৮৮৫ - সিনক্লেয়ার লুইস, মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৮৭৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি।
১৯০৪ - চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
১৯০৭ - বিধায়ক ভট্টাচার্য, ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৫৮ - ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক।
১৯৭৮ - অ্যাশ্‌টন কুচার, মার্কিন অভিনেতা।
২০০১ - মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাটজ।

মৃত্যু
১৮৯৪ - বিখ্যাত সুরস্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক অ্যাডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯১১ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৯ - সাহিত্যিক কমলকুমার মজুমদার।
১৯৮৪ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।
১৯৯২ - রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।
১৯৯৯- হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ।
২০০১ - জেরল্ড ক্যাট্‌জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
২০০৫ - নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।
২০১১ - প্রখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।
২০১৫ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
২০২১ - শান্তিনিকেতনের চীনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।

বাংলাদেশ সময়: ১২:০৬:৫৬   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ