ফ্যাসিবাদ সরকারের সহযোগীদের শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদ সরকারের সহযোগীদের শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল
শনিবার, ২৮ জুন ২০২৫



ফ্যাসিবাদ সরকারের সহযোগীদের শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে “ফ্যাসিবাদ সরকারের সহযোগী ও দোসরদের” গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) বিকেলে ডোয়াইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাজালিয়া কমিউনিটি ক্লিনিক মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি হরখালি স্কুল রোড, মাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এবং একুশে মোড়-মাজালিয়া-ধনবাড়ী সড়ক প্রদক্ষিণ করে মাজালিয়া বাজার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

ডোয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরকার মো. শাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, যুবদল নেতা আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুজা, দপ্তর সম্পাদক মজনু রানা, আব্দুল জলিল, আব্দুল কাদের, হাফিজুর রহমান, রাকিব হাসান রনু, শ্রমিকদল নেতা রমজান আলী খান, হাতেম আলী ও আফছার মিয়া, ছাত্রনেতা রেদোয়ান হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ থেকে ভোটের অধিকার ও কথা বলার অধিকার হরণ করেছে এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে জমা রেখে দেশকে “অর্থ শূন্য” করেছে।

বক্তারা আরও বলেন, তাদের সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনে তাদেরকে “দেশ ছাড়া” করেছে। এখনো তাদের দোসররা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে জানিয়ে বক্তারা অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৮   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ