বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নেদারল্যান্ডসের হেগ শহরে বাংলাদেশ- নেদারল্যান্ডের ষষ্ঠ ইন্টার গভার্নমেন্টাল কমিটি’র সভায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (বিডিপি-২১০০) এর দ্বিতীয় পর্যায়ে ২০২২ হতে ২০৩২ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার উক্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব শরিফা খান ও নেদারল্যান্ডসের পক্ষে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রেনে ভ্যান হেল স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ ও নেদার‌ল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু. রিয়াজ হামিদুল্লাহ। ইআরডি’র সচিব এই সভায় ভার্চুয়ালি যোগ দেন এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়াও, এ সভায় বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ) ভার্চুয়ালি যোগ দেন।

এই সভায় সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্পসমূহ বাস্তবায়নে ডাচ এবং বাংলাদেশি বেসরকারি বিনিয়োগকারীদের কিভাবে আকৃষ্ট করা যায় এবং বিভিন্ন প্রকল্পসমূহকে কীভাবে বিজনেস মডেলে রূপান্তর করা যায় তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও এনজিওদের মধ্যে সমন্বয় করে ব-দ্বীপ পরিকল্পনার আওতাধীন প্রকল্পসমূহ বাস্তবায়ন করা অধিক ফলপ্রসূ হবে সভায় আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪৮   ৪১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ