বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প ‘বিষাক্ত প্রেম’ আর ‘সুবালা’ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন গল্প এঁটেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। রুপালি পর্দায় এই দুই গল্পকে নিয়ে আবর্তিত হতে দেখা যাবে টালিউডের নতুন সিনেমা ‘মায়ার জঞ্জাল’।

মায়া কী কখনও জঞ্জাল হতে পারে! মায়াতো আসলেই জঞ্জাল। মায়া নিয়ে মানুষের মায়ার শেষ নেই। জীবনের প্রথম দিন থেকে একেবারে শেষদিন পর্যন্ত প্রত্যেকেই এক মায়ার বেড়াজালে বাঁধা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে মায়া বড়ই অদ্ভুত।

নতুন এ সিনেমাটিতে দুটি সমাজকে দেখিয়েছেন পরিচালক। একটি উচ্চবিত্ত আরেকটি নিম্নবিত্ত। এই দুই সমাজের অনেক মানুষের গল্প নিয়েই সিনেমার কাহিনি এগিয়ে যাবে।

সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সিনেমায় তার অভিনীত চরিত্রের নাম চাঁদু।

সিনেমায় গল্পের মাধ্যমে উঠে এসেছে নিম্নবিত্তদের বাঁচার লড়াই। যেখানে অনেকেই পেটের দায়ে কোনোরকম একটা কাজ করে। নানা কারণে সেই কাজও প্রায় যায় যায় অবস্থা। জীবন-মরণ সংকটে বেঁচে থাকাটাই যেন এক বড় চ্যালেঞ্জ।

এমন পরিস্থিতিতেও চাঁদু চায় না তার স্ত্রী লোকের বাড়ি কাজ করুক। দারিদ্রের কষাঘাতে যেন মানবিক আর ভালোবাসার দিক ভূলণ্ঠিত হচ্ছে। তাই চরিত্রটিতে দর্শক উপভোগ করবে অনুভবের নানা শেড।

গল্পে ঋত্বিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী অপি করিমকে। বহুদিন পর এই ছবির হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন তিনি। নতুন এ সিনেমায় সোহেল মণ্ডলকেও দেখা যাবে দারুণ একটি চরিত্রে অভিনয় করতে।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে ব্রাত্য বসু, পরাণ বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায়কে। অনেকদিন পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। সংকট কেটে তাই আবারও আশার আলো দেখছেন ছবির নির্মাতারা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাংঘাই চলচ্চিত্র উৎসব, মস্কো চলচ্চিত্র উৎসবসহ আরও একাধিক উৎসব ঘুরে আগামী ২৪ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে নতুন এই সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫১   ৪১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ